ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের
বৈশাখী নিউজ ডেস্ক: সাত কলেজের অধিভূক্তি বাতিল ও শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিস্কারসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন তারা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের করা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ।
গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করারও অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গত ১৭ জানুয়ারি ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ওইদিন জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়ে প্রক্টরকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা। শিক্ষার্থীদের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট বন্ধ করে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেদিন কলাপসিপল গেট ভেঙে ফেলেন। ওইদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এরপর ১৮ জানুয়ারি প্রক্টর অজ্ঞাত ৫০ জন ভাঙচুরকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।
এ সময় আন্দোলনকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ক ও হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার করতে হবে, নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে, সাত কলেজের সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ করতে হবে।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed