শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড স্কুলের পরিচালক খালেক হাসান মতিনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মৃধা বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাদের গত রোববার (২১ জানুয়ারি) রাতে গ্রেফতার করে ডিবি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক উদ্দিন আহমেদ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।
গত রোববার রাতে মোতালেবকে মোহাম্মদপুরের বছিলা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।
এই তিনজনের মধ্যে মোতালেব ও মতিনকে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে বছিলা ও গুলশান থেকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। আর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বনানীর একটি প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে বেরোনোর পর দুপুর থেকে নাসিরের খোঁজ মিলছিল না বলে তার পরিবার জানিয়েছিল।
Related News
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More



Comments are Closed