জগন্নাথপুরে দেশীয় পাইপগানসহ ২ যুবক গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর রোডস্থ বাউর কাপন বান্দের মোড় এলাকা থেকে দেশীয় পাইপগান ও মোটর সাইকেলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাত সোয়া ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ছাতক উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুশ শহিদের ছেলে রুমেল আহম্মেদ (১৯) ও একই উপজেলার আনু জানি গ্রামের জামাল উদ্দিনের ছেলে ছয়ফুল মিয়া ওরফে লায়েক (২৪)। অস্ত্রসহ তাদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed