Main Menu

শাবি’তে পঞ্চম গবেষণা সম্মেলন শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম বারের মতো দুইদিন ব্যাপী গবেষণা সম্মেলন শুরু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান রবিবার বিকাল ৩টায় অডিটেরিয়াম কক্ষে এর উদ্ধোধন করেন। সম্মেলনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্ধোধন অনুষ্ঠানে অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য আমরা একটা কৌশল প্রণয়ন করেছি। গবেষণা খাতে আমরা শিল্প প্রতিষ্ঠানকে জড়িত করতে পেরেছি। বর্তমানে আমরা ব্যাংককেও বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে যুক্ত করার চেষ্টা করছি। এছাড়া গবেষণা ক্ষেত্রে আমাদের আর্ন্তজাতিক সম্পর্ক বাড়াতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুরুতপূর্ণ অবদানের জন্য ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পান রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইউনুছ এবং সমাজতন্ত্র বিভাগের সহকারী অধ্যাপক ড. সাহ মোঃ আতিকুল হক।

Share





Related News

Comments are Closed