প্রেমিককে ছুরিমারা ইডেনছাত্রীর জামিন নামঞ্জুর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের মামলায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম একেএম মইনুদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে মিতার জামিন চেয়ে তার আইনজীবী নজরুল ইসলাম বলেন, ‘মিতা যা করেছে, সেটি সেলফ ডিফেন্স। আল আমিন (প্রেমিক) মিতার পূর্বপরিচিত। নিজেকে রক্ষার জন্যই এটা করেছেন তিনি। কারণ, অনেক দিন ধরেই মিতাকে যৌন হয়রানি করে আসছিলেন আল আমিন।’
এ সময় আদালত বলেন, ‘ছুরিটা কোথা থেকে আসল। এটা তো মিতার কাছেই ছিল।’ তবে আইনজীবী বিচারককে কোনো সদুত্তর দিতে পারেননি।
অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আদালতে বলেন, আল আমিন এবং মিতার মধ্যে ৬ বছরের প্রেমের সম্পর্ক। মিতা পরিকল্পতভাবে আল আলামিনকে ডেকে নিয়ে গুরুতর আঘাত করেছেন। এতে তার মৃত্যুও হতে পারতো। এখনো ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
গত ১৮ জানুয়ারী বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে ভ্যানিটি ব্যাগ থেকে ছুরি বের করে প্রেমিক আল আমিনকে কে ছুরিকাঘাত করেছেন প্রেমিকা লাভলী ইয়াসমিন মিতা। আহত আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন শাহবাগ ফুলার রোডে উদয়ন স্কুলের সামনে দুজনে সাক্ষাৎ করেন। একপর্যায়ে তারা বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় লাভলী তার ভ্যানিটি ব্যাগ থেকে ছুরি বের করে আল আমিনের পিঠে আঘাত করেন। আশপাশের লোকজন লাভলীকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে ছুরিসহ আটক করে।
আল আমিনের বন্ধু রাজু জানান, আল আমিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকে। পেশায় তিনি প্লাস্টিক ব্যবসায়ী। লাভলীর সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, লাভলী ইডেন কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। তিনি পুলিশকে জানিয়েছেন, ৫-৬ বছর ধরে আল আমিনের সঙ্গে তার সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ঘনিষ্ঠতার পর আল আমিন তাকে বিয়ে করতে চাচ্ছেন না।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed