Main Menu

ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারিয়েছেন শফিকুল ইসলাম শান্ত (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। সোমবার সকালে জেলার কড্ডার মোড়ে শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম শান্ত সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ওসি সাইদুর রহমান পরিবর্তন ডটকমকে জানান, সকালে শান্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য কড্ডার মোড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে দাঁড়িয়ে ছিলেন।

চলন্ত ট্রেনটিতে উঠার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে শরীর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed