কেন্দুয়ায় বাসচাপায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার আটারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেন্দুয়া থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কেন্দুয়া আটারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় সিলেট থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। আহত যাত্রীদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed