Main Menu

কমলগঞ্জে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপির কর্মবিরতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন এর আয়োজনে সারাদেশের ন্যায় চাকুরী জাতীয় করণের দাবীতে অবস্থান কর্মসুচী পালন করে।
শনিবার (২০ জানুয়ারি) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সম্মুখে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ৩দিন ব্যাপী কর্মসূচীর ১ম দিন পালন করা হয়।
এসময় এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মো: মঈনউদ্দীন বলেন, সারাদেশের ন্যায় আমাদের এক দফা দাবী চাকুরী জাতীয়করণ। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে। ৩ দিনব্যাপী শনিবার প্রথম দিন, এরপর জেলায়, পরে বিভাগে এবং এরপর সারাদেশে একযোগে ঢাকায় কর্মসূচী পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়শন এর জেলা শাখার সভাপতি মো: আব্দুল কাইয়ুসহ ২৪টি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ।
এদিকে কমলগঞ্জ উপজেলার একযোগে ২৪টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালনের কারণে গ্রামের সাধারণ রোগীরা ক্লিনিকে এসে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।

Share





Related News

Comments are Closed