Main Menu

বিশ্বনাথে আ’লীগের পদ থেকে কবির আহমদ’র পদত্যাগ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কবির আহমদ কুবার।
এক বিবৃতিতে তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের বিগত কমিটিতে খাজাঞ্চী ইউনিয়ন থেকে ৪জন সদস্য ছিলেন। এর মধ্যে যুগ্ম সম্পাদক হিসেবে এইচ এম ফিরোজ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমর কুমার দাস এবং নির্বাহী সদস্য হিসেবে নুরুল ইসলাম ও আমি ছিলাম। কিন্ত নবগঠিত কমিটিতে বৈষম্য করে অন্যদের বাদ দিয়ে খাজাঞ্চী ইউনিয়নের একমাত্র সদস্য হিসেবে আমাকে রাখা হয়েছে। তাই শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী আমি বিশ্বনাথ উপজেলা আ’লীগের কার্য নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।

Share





Related News

Comments are Closed