দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সাদিরপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি দিরাই পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে সিলেটে অনুকূল ঠাকুরের উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল বলে জানা গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অতিরিক্ত যাত্রী ও গাড়ির দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
« সিলেটে অর্থমন্ত্রীর গাড়ি চাপায় আহত ২০ (Previous News)
(Next News) জাতীয় নিম্নতম মজুরী ১৮ হাজার টাকা করার দাবি »
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed