সিলেট জেলা ও মহানগর যুবদলের মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র:) দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহ সভাপতি সালেহ আহমদ খসরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ সফি সাঈদ, মহানগর বিএনপি নেতা সুমন চক্রবর্তী, যুবদল নেতা সালাউদ্দিন রিমন, রায়হান আহমদ, মাহফুজ উস সামাদ চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী বাবু, রেজোয়ান আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, বাবুল আহমদ, বদরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রাজু, বিমানবন্দর থানা জাসাসের যুগ্ম সম্পাদক রেজাউল হাসান মাসুম, ইমন চৌধুরী, রেজোয়ান আহমদ রাজু, সোহাগ আহমদ, শাবি ছাত্রদল নেতা দেবাশীষ দাশ গুপ্ত দেব, রাজিব আহমদ, আরমান আহমদ মুন্না, মোহাম্মদ মাহবুব, ইকরাম আহমদ, তাকবির রাজা, মাহিন রশিদ, সাজন আহমদ, তুষার দেব, খুরশেদ আলম প্রমুখ। এছাড়াও যুবদল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed