৪ ফেব্রুয়ারি থেকে গণবিতে সাপ্লিমেন্টারী পরীক্ষা শুরু
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স এর সবকটি বিভাগের সাপ্লিমেন্টারী ও ফল উন্নয়ন পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস হতে পরীক্ষার ফরম ১৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র না থাকলে কোন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি পাওয়ায় সাপ্লিমেন্টারি ও মানোন্নয়ন পরীক্ষা বিশ্ববিদ্যালটিতে ছয় মাস অন্তর অনুষ্ঠিত হলেও গতবছর থেকে বছরে একবারই অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed