যুব মহিলা লীগ সিলেট জেলার বধিত সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলেয়া সারওয়ার ডেইজী বলেছেন, বাংলাদেশ এখন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এখন আমরা মধ্যম আয়ের দেশ। দেশে দারিদ্রতা দ্রত কমে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বছরের পয়লা দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেয়া শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য। দেশের এ অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেজন্য আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।
আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফলের লক্ষ্যে বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলা শাখার এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
গত ১৭ জানুয়ারী বুধবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি নাজনীন আকতার কণার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাস্মীহ বিনতে স্বর্ণার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সৈয়দা রেহানা রহমান, মিনারা চৌধুরী, পারুল মজুমদার, নিলা আকতার মিতা, খুরশিদা বেগম,শিপন বেগম, শায়লা আকতার, এলি রীনা, সালেহা বেগম, মঞ্জু রাণী তানিয়া প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed