Main Menu

সিলেটে বিনিয়োগ শিক্ষা মেলা শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সরকার বিভিন্ন মেয়াদী কার্যক্রম গ্রহন করেছে। গত বছরের ৮ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করেছেন। কার্যক্রমের অংশ হিসাবে আগামী ২০ জানুয়ারি সিলেটে একদিনের একটি কনফারেন্স ও মেলার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার দুপুরে সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সাধারণ বিনিয়োগকারীরা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করেন গুজবের ভিত্তিতে। এতে তাদের পুঁজি ও মুনাফা অনিশ্চিত হয়ে পড়ে। তাদের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ে যায়। ছোটবড় বিনিয়োগকারীদের আরও বেশি সচেতন করে তোলার জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করেছেন। আমরা সারাদেশে এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। ইতিমধ্যে ৪৩ জন মূখ্য প্রশিক্ষক, ১ হাজার ৩শ’ ১৭ জন প্রশিক্ষকসহ মোট ১৩ হাজার ৬শ’ ৯৫ জন বিনিয়োগকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুঁজি বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে, ঝুঁকি বহনের ক্ষমতা যাচাই করে সঠিক পদ্ধতীতে বিনিয়োগ করলে সার্বিকভাবে বিনিয়োগকারীদের মঙ্গল। মানুষের মধ্যে এই উপলব্ধি এবং সার্বিক আর্থিক সংস্কৃতি গড়ে তোলাই হচ্ছে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য। এ উদ্দেশ্যে আগামী ২০ জানুয়ারি সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও বিএসইসির কর্মকর্তারাও কনফারেন্সে অংশগ্রহন করবেন।
কনফারেন্স ও মেলাটি সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সিলেটের সর্বস্তরের মানুষের, বিশেষ করে সংবাদ মাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদসহ বিএসইসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Share





Related News

Comments are Closed