জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে সিলেটে বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৮২তম জন্মবাষির্কী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি ২ দিনের কর্মসূচি ঘোষনা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার ১৯ জানুয়ারী বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও আগামী রবিবার ২১ জানুয়ারী বিকাল ৩টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিনিউটি সেন্টারে আলোচনা সভা।
উক্ত কর্মসূচি গুলো সফল করতে সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
এদিকে অপর এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি’র আওয়াতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহকে বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৮২তম জন্মবাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed