সিলেটে শীতার্তদের পাশে দর্পণ থিয়েটার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রতিশ্রæতিশীল নাট্য সংগঠন দর্পণ থিয়েটারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৭ জানুয়ারী) বিকাল ৩টায় সিলেট-তামাবিল সড়কের বাইপাস পয়েন্টে খাদিমপাড়া ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক শীতার্ত মানুষদের মধ্যে ২৭৫ পিস কম্বল ও ১০০ পিস শীত কাপড় বিতরন করা হয়।
দর্পণ থিয়েটারের সভাপতি জাফর সাদেক শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফয়ছল মো. আবুল মহসিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল,তামাবিল রোড বাইপাস পয়েন্ট ব্যবসায়ি সমিতির সভাপতি মো. আবদুস সালাম, ব্যবসায়ি কামাল আহমেদ।
শেখ মো.রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দর্পণ থিয়েটার সিলেটের সদস্য আজিজুর রহমান আজাদ, মামুন পারভেজ, হাসনা আলম অমি, কানন চন্দ, মিজানুর রহমান ফাহিম, সমাজকর্মি সুহেল আহমদ, শাহিন আহমদ তালুকদার, শহীদ আহমদ, তোফায়েল আহমদ, শাকেল আহমদ, জামাল আহমদ, মুহিন আহমদ, ইমদাদুল হক ইমু, জাহাঙ্গীর আলম, আজিম উদ্দিন প্রমুখ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed