Main Menu

সিলেটে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল ইসলাম (৪৮) ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি নগরীর শেখঘাট এলাকার ৫২/৫ নিলিমা আ/এ নেহার মঞ্জিলের বাসিন্দা। তার পিতার নাম মুকিত মিয়া।
তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাব থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share





Related News

Comments are Closed