Main Menu

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও ভোট স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পর এবার দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলও স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে উচ্চ আদালত। আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল।

Share





Related News

Comments are Closed