Main Menu

শপথ নিলেন রসিক মেয়র মোস্তফা

বৈশাখী নিউজ ডেস্ক: শপথ নিয়েছেন রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত জাতীয় পার্টির মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। আর ৩ জন কাউন্সিল এবং ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

Share





Related News

Comments are Closed