পাঁচবিবিতে ভারতীয় পণ্য উদ্ধার
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় এক অভিযান চালিয়ে ভারতীয় উন্নত মানের শাড়ি কাপড় ও আতঁস বাজি উদ্ধার করেছে বিজিবি। যার সিজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি।
পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার খয়বর হোসেন জানান, বুধবার ভোর রাতে কয়েকজন চোরাকারবারি ভারতীয় কিছু পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করে রতনপুর মাঠ দিয়ে দেশে প্রবেশ করতে গেলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তা ফেলে পালিয়ে যায়। পরে উক্ত ভারতীয় পণ্য গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত পণ্য গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed