Main Menu

গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সম্মেলন অনুষ্ঠিত

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মেরি দ্য ওভারবিলিয়ের একটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গোলাপগঞ্জ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

পরিষদের সভাপতি আব্দুল মালিক মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের আহবায়ক সালেহ আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান, টাওয়ার হেমলেট্স এর সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমদ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স সভাপতি মামুন মিয়া, ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, সুনাম উদ্দিন।

বক্তব্য রাখেন, প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,আব্দুল মোতালেব, মান্নান আজাদ, শুভ্রত ভট্রাচার্য শুভ, সেলিম ওয়াদা শেলু, ইসলাম উদ্দিন, আসলাম উদ্দিন, হেলাল আহমদ, ইসলাম উদ্দিন, আলী হোসেন, আবেদীন, সালেহ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে নবগঠিত পর্ষদে সভাপতি আব্দুল মালিক মানিক, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ সহ ২০১৮-২০২০ সালের জন্য পরিষদের ৭১ সদস্য নির্বাহী পর্ষদকে পরিচয় করিয়ে দেয়া হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় শিল্পী শতাব্দী কর, আমির মোহাম্মদ, পলাশ গাঙ্গুলি।

Share





Related News

Comments are Closed