স্যাম-পাঠাও’র পর এবার সিলেটে আসছে ‘ইজিয়ার’
বৈশাখী নিউজ ডেস্ক : স্যাম ও পাঠাওয়ের পর এবার বিভাগীয় নগরী সিলেটে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস নিয়ে আসছে ইজিয়ার। শুরুর পর থেকে তারা শুধুমাত্র রাজধানী ঢাকায় সার্ভিস দিয়ে আসছিল। আগামী মার্চ মাস থেকে সিলেট ছাড়াও বাণিজ্যিক নগরী চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাসহ দেশের বড় শহরে নিজেদের সেবা শুরু করবে প্রতিষ্ঠানটি।
ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন জানিয়েছেন, ‘শুধু ঢাকা নয় দেশের সামগ্রিক উন্নয়নের জন্য পুরো দেশকে এগিয়ে যেতে হবে একসঙ্গে। এই বিশ্বাস থেকেই আমরা শুধু ঢাকা কেন্দ্রিক সেবা না রেখে আমাদের পরিসেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
তিনি বলেন, ‘রাইড শেয়ারিং সেবাকে জনসাধারনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রাথমিকভাবে ইজিয়ার দেশের ৫০টি বড় শহরে শুরু করছে তাদের কার্যক্রম। ইজিয়ার বিশ্বাস করে সেবার পরিধি বাড়িয়ে দেশের সামগ্রিক উন্নয়ন এবং যোগাযোগ খাতে প্রত্যয়ী ভূমিকা রাখবে নতুন এই কর্ম পরিকল্পনায়।’
ঢাকার বাইরের শহরগুলোতে যে কেউ যাত্রী সেবা দিতে চাইলে গুগল প্লে-স্টোর থেকে EZZYR DRIVE অ্যাপটি ডাউনলোড করে সম্পূর্ণ করে ফেলতে পারেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এবং যুক্ত হতে পারেন ইজিয়ারের সঙ্গে। যাত্রী সাধারণ EZZYR অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে রাইড শেয়ারিং সেবা নিতে পারবেন।
প্রসঙ্গত; গত বছরের শেষের দিকে সিলেটে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস চালু করে দেশীয় প্রতিষ্ঠান পাঠাও এবং স্যাম।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed