Main Menu

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ৩১ জানুয়ারি

বৈশাখী নিউজ ডেস্ক: ১৫০ বছরেরও বেশি সময় পর আগমী ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। মহাকাশ বিজ্ঞানীরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের নাম দিয়েছেন ব্লাড–ব্লু–সুপার মুন। কারণ, এই রাতে চাঁদকে দেখাবে আরও বড়, উজ্জ্বল এবং গাঢ় কমলা বা লালচে রঙের। পৃথিবীর মাটির প্রতিচ্ছবি চাঁদের ওপর পড়ায় চাঁদকে লালচে দেখাবে।

এবারের পূর্ণগ্রাস হবে সুপার মুনে, যার অর্থ, এই দিন চাঁদ পৃথিবীর কক্ষপথের অনেকটাই কাছাকাছি আসবে, সে জন্য চাঁদকে আরও বড় এবং উজ্জ্বল দেখাবে।

পৃথিবীর বেশি কাছাকাছি থাকায় পৃথিবীর মাটির প্রতিফলন হবে চাঁদের বুকে, যা চাঁদের রং পাল্টে লালচে করে দেবে। আর ব্লু মুনের অর্থ, যদি কোন বছর ১২টার বদলে ১৩টা পূর্ণিমা হয় বা এক মাসে যদি দুবার পূর্ণিমা দেখা যায়, তাহলে সেই দ্বিতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়।

এর সঙ্গে চাঁদের রং নীলচে হওয়ার কোন সম্পর্ক নেই। যেহেতু এবার জানুয়ারিতে দু’টি পূর্ণিমা, তাই দ্বিতীয় পূর্ণিমা বা ব্লু মুনেই হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রায় ৭৬ মিনিট স্থায়ী হবে।

Share





Related News

Comments are Closed