শাম্মী আখতারের জানাজা বাদ জোহর
বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী শাম্মী আখতারের জানাজার নামাজ আজ বুধবার বাদ জোহর, শান্তি নগরের চামেলীবাগের আমিনবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে সমাহিত করা হবে শাহজাহানপুর কবরস্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
মরদেহের অবস্থার কথা বিবেচনা করে শিল্পীর পরিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নিতে চাচ্ছে না বলেও জানান তিনি। তাই বুধবার শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হবে না শাম্মী আখতারকে।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শাম্মী আখতার। গতকাল মঙ্গলবার বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর-সংগীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পেছন ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে।
এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিন শ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি।
Related News
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করাRead More
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বিনোদন ডেস্ক: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ১০ জন বডিগার্ড (ব্যক্তিগত নিরাপত্তাকর্মী) নিয়ে আদালতেRead More



Comments are Closed