সিলেট নগরীতে গ্যাস সংকট, জনদূর্ভোগ চরমে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে পাইপ লাইনে গ্যাসের সংকট বেড়েছে। এতে করে নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন কল-কারখানা ও বাসা-বাড়িতে চরম জনদূর্ভোগ দেখা দিয়েছে।
গ্রাহকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে গ্যাসের সংকটে তারা সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন সকাল থেকেই দূর্ভোগ শুরু হলেও সংশ্লিষ্টরা রয়েছেন নিশ্চুপ। নগরীর অনেক ওয়ার্ডে সকাল ৮টা থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। বিকেল ৪/৫টা পর্যন্ত এই অচলাবস্থা বিরাজ করে। এরপর গ্যাস এলেও রাত সাত-আটটা পর্যন্ত তা নিবু নিবু অবস্থায় জ্বলে। তাতে রান্নাসহ প্রয়োজনীয় কাজ করা যায় না।
নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামান জানান, ‘আমাদের এলাকায় তিন দিন ধরে গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। আমার বাসায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্যাস থাকে না। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নিবু নিবু অবস্থায় জ্বলে। আমরা খুব সমস্যায় আছি।’
এই অবস্থা নগরীর নয়াসড়ক, কাজিটুলা, শাহী ঈদগাহ, নাইয়রপূল, সুবহানীঘাট, আম্বরখানা, শেখঘাটসহ বিভিন্ন এলাকায়। সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাস সরবরাহ বিঘিœত হওয়ায় সিএনজি চালিত যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কখন গ্যাস থাকবে, কখন থাকবে না, তা নিয়ে ফিলিং স্টেশনের মালিকেরাও চরম অনিশ্চয়তার মধ্যে আছেন।
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেডের ম্যানেজার মুশফিকুল ইসলাম আনুয়ারী জানান, শীতকালে গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়। এসময় গ্যাসের উৎপাদনও কম হয়। তারপরও সংকট থেকে উত্তরণের চেষ্টা করছি।
এদিকে গ্রাগকরা অভিযোগ করেন গ্যাস সংকটের বিষয়টি জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো গ্যাস সরবরাহ স্বাভাবিকের কোন উদ্যোগ নেয়া হয়নি।
সিলেট নগরীর কুমারপাড়া, ঝেরঝেরীপাড়া এলাকার গ্রাহকেরা অভিযোগ করে বলেন, প্রয়োজনের সময় গ্যাসের স্বাভাবিক সরবরাহ না পাওয়ায় তারা আন্দোলনে নামতে প্রস্তুতি নিচ্ছেন। দ্রæত গ্যাস সরবরাহ স্বভাবিক না হলে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed