Main Menu

নতুন ভার্সন অবমুক্ত করল হোয়াটস অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গ্রাহকদের অভিযোগে সাড়া দিয়ে ফেসবুকের মালিকানাধীন ক্ষুদে বার্তা আদান-প্রদান ও স্বল্পমূল্যে কথা বলার অ্যাপ হোয়াটস অ্যাপের নতুন ভার্সন অবমুক্ত হয়েছে। নতুন ভার্সনে এবার থেকে স্প্যাম মেসেজ আসলে সেই মেসেজগুলো ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে শুধু স্প্যাম মেসেজ নয়, যেসব মেসেজ দিনে ২৫ বারের বেশি পাঠানো হবে, সেই সব মেসেজও ব্লক করে দেওয়া হবে।

তবে কোনও গ্রাহক যদি ২৫ জনেরও বেশি চেনা পরিচিত কাউকে মেসেজ পাঠাতে চান, তাদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। কোনও মেসেজ ফরওয়ার্ড করার সময়ে একটি অপশন আসবে। সেই অপশনে ফোন মেমরিতে সেভ করে রাখা নাম্বারগুলোতে ওই মেসেজ পাঠানো যাবে।

এদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা অনেক অচেনা নম্বরেও ব্যবসায়ের প্রয়োজনে মেসেজ পাঠিয়ে থাকেন অনেকে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন কতটা কার্যকরী হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

তবে শুধু স্প্যাম মেসেজই নয়, আগামীদিনে ভুয়া ইমেইল, ছবি ভিডিও যাতে হোয়াটসঅ্যাপে শেয়ার না করা যায়, সেই বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ।

Share





Related News

Comments are Closed