গোয়াইনঘাটে অগ্নিকান্ডে ৬টি দোকানসহ একটি গুদাম ভূস্মিভুত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদরে অগ্নিকান্ডে ৬টি দোকানসহ একটি গুদামঘর ভূস্মিভুত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে দুইটার দিকে বাজারের নন্দন বাবুর মোদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান শিখা বাতাসের সাথে দ্রুত ছড়িয়ে পাশের অপর আরেকটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, দুটি রেষ্টুরেন্টে ও একটি গুদামঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে রাতেই গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, থানার ওসি দেলওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed