Main Menu

ফেঞ্চুগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

ফেঞ্জুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে এবার ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ না পাওয়ায় বিভ্রাটে পড়েছেন গ্রাহকরা।

শনিবার রাতে উপজেলা সদরের প্রধান সড়কের ২৫ কেভিএ ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোর চক্র।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ সদরের প্রধান রাস্তার ২৫ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এতে উপজেলা নিবাহী অফিসারের বাস ভবন, আবাসিক এলাকা, সাব রেজিস্ট্রার, কৃষি অফিসসহ আশেপাশের এলাকা অন্ধকারে পরিণত হয়।

সিলেট পল্লী বিদুৎ সমিতি সিলেটের জুনিয়র প্রকৌশলী বাছির আহমদ খান ট্রান্সফরমার চুরির খবর নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য ১ লাখ ৩ হাজার টাকা বলে জানান এই প্রকৌশলী।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জের ফেরী ঘাট সংলগ্ন ৬টি দোকান ও নয়া বাজার এলাকার ৬টি দোকানে দুঃসাহসিক চুরি হয়। চোরেরা দোকান ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। শনিবার সকালে ব্যবসায়ীরা দোকান চুরির ঘটনা দেখতে পান।

Share





Related News

Comments are Closed