সিলেটে এনওএএফ উদ্যোগে ক্যালেন্ডার বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের (এনওএএফ) এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসীদের প্রত্যাশা ও করণীয় সম্বলিত ২০১৮ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে নগরীর বারুতখানার একটি অভিজাত রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি কামরান হোসেন হেলালের সভাপতিত্বে ও খালেদ রেজা এবং আহমেদ ফেরদৌস সাকার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ছিদ্দিকুর রহমান পাপলু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুব নেতা শাহ নেওয়াজ বক্ত তারেক, যুব নেতা শাহিবুর রহমান সুজান, যুব নেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, জেলার যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, যুবনেতা এস.এম পলাশ, আমিনুল ইসলাম আমিন, ফখর উদ্দিন মাহমুদ, হাসান মঈন উদ্দিন আহমদ ময়নুল, কামরুল হাসান, মাজেদ খান, এনামূলক হক, তাহসিন মেহদী প্রিন্স, কবির আহমদ চৌধুরী উজ্জল, আতাউর রহমান, রাসেল আহমদ, মোহাম্মদ আলী দেলওয়ার, ফরহাদ আহমদ ময়না, মিনার হোসেন লিটন, শাহেল শাহ, রায়হান আহমদ, মুন্না ঘোষ, রাজিব বৈদ্য, ইমরান খান, লিংকন শর্মা, ফাইয়াদ, ডায়মন্ড আহমদ, সারওয়ার আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসেইন বলেন, বিএনপির বিশেষ দিবস নিয়ে নির্মিত ক্যালেন্ডার জাতীয়তাবাদী পরিবারকে আরো তাত্ত্বিক ও মেধাবী শক্তিতে পরিণত হতে সহায়ক ভূমিকা রাখবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed