সিলেটে কলেজ ছাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকে রোববার বিকেলে সরকারী মহিলা কলেজের এক ছাত্রীর দামী মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে কয়েকজন কিশোর ছিনতাইকারী। বিকেল সোয়া ৪টার দিকে ওই কলেজ ছাত্রী বিএসসি টেস্ট পরীক্ষা দিয়ে বিশ্বনাথ দক্ষিণ মিরেরচকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
ওই ছাত্রী জানান, তিনি ও তার এক সহপাঠী পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার জন্য পায়ে হেঁটে ক্বীন ব্রীজের দিকে যাচ্ছিলেন। পথে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আসামাত্র পিছন দিক থেকে কয়েকটি কিশোর তাদের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে ৩০ হাজার টাকা মূল্যের একটি এইচটিসি মোবাইলফোন সেট ও প্রায় ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, তিনি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed