Main Menu

দ.আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুর আলম রকি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার দেশটির রাজধানী জোহানেসবার্গে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাঁর ওই দোকানে ঢুকে লুটপাট শুরু করে। এ সময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত রকি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রকি। তিনি জোহানেসবার্গে একটি দোকান পরিচালনার কাজ করতেন।

Share





Related News

Comments are Closed