ফেনীতে বাস খাদে পড়ে নিহত বেড়ে ৭
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের আমিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কাছে থাকা একটি সিএনজি অটোরিকশাও দুর্ঘটনার কবলে পড়ে।
নিহতদের লাশ ফেনী সদর হাসপাতাল ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮৫) মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন। আহত হন আরও ৪০ জন।
আহতদের দাগনভূঞাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ৯টায় প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত একজনের নাম জানা গেছে। তিনি হলেন- আয়কর কর্মকর্তা মাহবুবুর রহমান।
নিহতদের তিনজন সিএনজি অটোরিকশার যাত্রী, দুইজন মোটরসাইকেল যাত্রী ও দুইজন বাস যাত্রী বলে জানা গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
দুর্ঘটনার পর থেকে ফেনী-নোয়াখালী সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। খবর পেয়ে ফেনী ও পার্শ্ববর্তী এলাকার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed