টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার ইয়াবা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় সাড়ে সাত লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা সাত লাখ ৪০ হাজার ইয়াবার আনুমানিক দাম সাড়ে ২২ কোটি টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কাটাবুনিয়া বিওপির সদস্যরা অভিযান চালায়। এ সময় ছয়-সাতজন লোককে ৪টি প্লাস্টিকের বস্তা মাথায় উপকূল থেকে পুরাতন মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে আসতে দেখেন তারা।
বিজিবি সদস্যদের দেখে কোনো কিছু বুঝে উঠার আগেই পাচারকারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পাশের গ্রামে ঢুকে পড়ে। পরে বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাত লাখ ৪০ হাজার ইয়াবা টেকনাফ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed