‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনর মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি : তিন দফা দাবিতে শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটি।
তাদের দাবিগুলো হচ্ছে- ‘ফসল রক্ষা বাঁধের কাজ অবিলম্বে শুরু করা, বাঁধ নির্মাণ কাজ তদারকিতে সেনাবাহিনীকে অন্তর্ভূক্ত করা ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের পিআইসিতে না রাখা।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, সহ সভাপতি মুক্তিযোদ্ধো আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর প্রমুখ।
মানববন্ধনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed