দুই ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে শুক্রবার সারাদেশের রেল যোগাযোগ দুই ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। অবশ্য, দুই ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। তখন জেলার বিভিন্ন স্টেশনে সিলেট ও ঢাকাগামী কয়েকটি ট্রেন আটকে পড়ে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনের সিগনালে প্রবেশের সময় বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তেলবাহী ট্রেন লাইনচ্যুতশায়েস্তাগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়। রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed