মিষ্টি কুমড়ার ফুলের বড়া
বৈশাখী নিউজ ডেস্ক : শীতের দিনে গরম গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তা হিসেবে কুমড়া ফুলের বড়া মজার একটি খাবার। খুব সহজ এই রেসিপিটি এবং অল্প সময়ের মধ্যেই প্রস্তুত করা যায়।
জেনে নিন রেসিপিটি-
উপকরণ:
মিষ্টি কুমড়ার ফুল- ১০টি, বেসন- ২ টেবিল চামচ, ময়দা বা চালের গুঁড়া- আধা কাপ, কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া- আধা চা চামচ, মরিচের গুঁড়া- পরিমাণমতো, লবণ- স্বাদমতো, পানি- প্রয়োজনমতো, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালী:
মিষ্টি কুমড়ার ফুল ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেশাতে হবে। পরিমাণমতো পানি দিয়ে ঘন গোলা তৈরি করে নিন। এবার ফুলের সবুজ ডাটার কাছ থেকে কেটে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চাইলে ফুলের পাপড়ি ভাঁজ করে ফুলের ভেতরে ঢুঁকিয়ে নিতে পারেন।
এবার ফুলগুলো একে একে গোলায় ডুবিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজতে হবে। হালকা বাদামী রং ধারণ করলে নামিয়ে এনে পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed