বাহুবলে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর এলাকায় সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুহেল মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর নতুন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- রাতে নতুন বাজার এলাকায় একটি সিএনজির সাথে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা চালক ও যাত্রী রুহেলসহ পাঁচজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রুহেলকে মৃত ঘোষণা করেন।
পরে আহতদের মধ্যে সাবেক সেনা সদস্য বাহুবলের পূর্ব জয়পুর গ্রামের সামছু মিয়া (৫০) ও চুনারুঘাট উপজেলার বল্লবপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মহিবুর রহমান দরবেশকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর আহত স্বপনকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং অটোরিকশা চালক মামুনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed