Main Menu

সিলেটে শুরু হলো ৪ দিনব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব

বৈশাখী নিউজ ডেস্ক: সুষ্ঠ ও নির্মল চলচ্চিত্র চর্চার আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭।

নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিকাল সাড়ে ৫টায় আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।

জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির নাটক বিভাগের প্রশিক্ষক ভবতোষ রায় বর্মণ, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জন দে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিহদাতুল জান্নাত। আলোচনার পর জাতীয় সংগীত পরিবেশনের পরপরই শিশু চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শুরু হয়। আগত দর্শকরা উপভোগ করেন রাজু আহমেদ রানক ও দেওয়ান সানজিদুল আরাফাত পরিচালিত ‘বাঁশের খেলনা’ চলচ্চিত্রটি।

উৎসব চলাকালীন ২৯ ডিসেম্বর সকাল ১০:৩০টা থেকে দুপুর ১২:৩০টা, বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা, সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৯:০০টা; ৩০ ডিসেম্বর বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা, সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৯:০০টা এবং ৩১ ডিসেম্বর বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত বাছাইকৃত শিশুবান্ধব চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। -বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed