সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৮ ইং সনের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার কর আইনজীবী সমিতির হাউজিং এষ্টেটস্থ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন এডভোকেট মৃত্যুঞ্জয় ধর (ভোলা) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোহাম্মদ আলী খোকন। সহ-সভাপতি পদে মো. খায়রুল ইসলাম চৌধুরী নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সৌমেন ভট্রাচার্য্য বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক বিপ্লব চক্রবর্তী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। হিসাব নিরীক্ষক পদে মো. আজিজুর রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
কার্যকরী পরিষদের সদস্যপদে যারা নির্বাচিত হলেন- মোঃ আবিদ আলী চৌধুরী, মো: সুলেমান হোসেন খান, এম ই এম ইকবালুর রহমান, স্বপন কুমার দাশ, সমরবিজয় সী শেখর, আলী আহমদ প্রমুখ।
অপর এক বিবৃতিতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর (ভোলা) এক বিবৃতিতে বারের সকল সম্মানীত সদস্যবৃন্দের প্রতি বিগত বছরে ধারাবাহিকতায় এবারের ািনর্বাচনে তাকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত করায় নির্বাচন কমিশন, সকল সম্মানীত সদস্যবৃন্দ শুভানুধ্যায়ীসহ সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বারের আগামী দিনের কর্মকান্ডে আরও গতিশীলতা আনতে সকল সম্মানীত সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed