সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিংগাইর উপজেলার বাসিন্দা জামালসহ (৩০) আরও ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় দেশটির দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উপজেলার নীলটেক গ্রামের মো. গোলাম নবীর ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি। সবাই বাংলাদেশি বলে বিষয়টি নিশ্চিত করেন সৌদি প্রবাসী ধল্লা-বিন্যাডাঙ্গী গ্রামের আলালউদ্দিন।
নিহত জামালের দুলাভাই ফরিদুল ইসলাম জানান, জামাল ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যায়। সেখানে নিজস্ব মাইক্রোবাস ভাড়ায় যাত্রী আনা-নেয়া করত। ওইদিন রাতে স্থানীয় বাংলাদেশি আরও ৪ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারযোগে সৌদির রিয়াদ থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়। দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় পৌঁছার পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জামালসহ আরও ২ জনের মৃত্যু হয়।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed