সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতাকে গ্রেফতার করেছে সিলেট মহানগরীর শাহপরাণ থানা পুলিশ। টানা ৬দিন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর বুধবার সকাল ১০টায় শাহপরাণ থানার রুস্তমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষক কামাল আহম্মদ (৪৫) সিলেট সদর উপজেলা খাদিমপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ছিদ্দেক আলী ওরফে বটুক মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ধর্ষক গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, আসামীকে তার সৎ মেয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শাহপরাণ থানার সহকারী পুলিশ মো. ইসমাইল পিপিএম ও ওসি আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দীর্ঘ ৬দিন ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছেন। টানা ৬দিন চেষ্টার পর তাকে রুস্তমপুর থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরোও জানান, গ্রেফতারকৃত কামাল আহম্মদ গত ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সৎ মেয়ের উপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। গত ১৪ ডিসেম্বর রাত অনুমান দেড়টায় নির্যাতনকালে সৎ মেয়ের (১১) প্রচুর রক্তপাত হয়। পর দিন নির্যাতিতা তার নানীকে ঘটনা জানালে কৌশলে নানী তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের সহায়তায় থানায় অভিযোগ করা হয়। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে লম্পট পিতাকে গ্রেফতারে তৎপর হয়। নির্যাতিতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed