ছাতকে ট্রলি চাপায় শিশু শ্রমিক নিহত
ছাতক সংবাদদাতা: ছাতকের ইসলামপুর ইউনিয়নের হাদা-টিলায় বুধবার সকালে পাথরবাহী ট্রলির চাপায় জাহাঙ্গির (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছেন ।
নিহত দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারফিননগর গ্রামের আফিজ আলীর ছেলে ও ছাতকের হাদা-চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, ইয়াছিন আলীর ছেলে একটি গর্তের পাথর ট্রলি দিয়ে পরিবহনের সময় ছিটকে পড়ে। গর্তে পুনরায় ট্রলিও পড়ে গেলে ট্রলির চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। শিশু শ্রমিক নিহতের পর লাশ গুম করার চেষ্টা করা হলেও এলাকার মানুষের বাঁধার মুখে লাশ ফেলে পাথর খেকো চক্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজাখুজির করে লাশ উদ্ধার করেছে। ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার দোলন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed