Main Menu

চার বিভাগে হবে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় বিষয়টি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে উপস্থিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৪টি নতুন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের অনুমোদন দিয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের তিন বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ১২ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করে ছিলেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় একনেক সভায় মঙ্গলবার সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সদরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

Share





Related News

Comments are Closed