জয়পুরহাটে ৩দিনব্যাপী এজতেমা শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক : জয়পুরহাট জেলার সিমেন্ট ফ্যাক্টরীর মাঠে এবার আয়োজন করা হয়েছে ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা এজতেমা। আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মাধ্যমে এজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।
তাবলীগ জামাতের জেলা আমীর মো: হারুন উর রশিদ বাসস’কে বলেন, ৮০ হাজার থেকে এক লাখ মুসল্লি এ জেলা এজতেমায় যোগদান করবেন। জয়পুরহাট জেলাসহ আশপাশের জেলার সাথী, কর্মীরা আসতে শুরু করেছেন। সাধারন মুসল্লিরা আসবেন আজ বুধবার রাতের মধ্যে। এজতেমা মাঠে ঢোকার জন্য চারটি গেট তৈরি করা হয়েছে। দক্ষিণ পাশে রাখা হয়েছে পানি ও ল্যাট্রিনের ব্যবস্থা। কোন উপজেলার মুসল্লিরা কোথায় বসবেন আগে থেকেই তা চিহ্নিত করে ম্যাপ তৈরি করা হয়েছে। জেলা এজতেমাকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়েছে জয়পুরহাটে। আগের থেকেই অনেক সাথী, কর্মীরা এসেছেন কাজে সহযোগিতা করার জন্য। এজতেমা মাঠে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের ওয়াচ টাওয়ার থাকবে তিনটি।
সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারীর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান, পুলিশ সুপার রশীদুল হাসান। এজতেমা সফল করতে জেলা প্রশাসক মো: মোকাম্মেল হকের সভাপতিত্বে আইন-শৃংখলা সম্পর্কিত এক সভা অনুষ্ঠিত হয়। পুলিশের পাশাপাশি র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প সার্বক্ষণিক আইন-শৃংখলা পরিস্থিতি মনিটরিং করবে। এ ছাড়াও বিদ্যুৎ, পানি, এ্যাম্বুলেন্স, চিকিৎসক ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করাসহ অন্যান্য বিষয় গুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
৩০ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় আখেরী মুনাজাতের পর যোহরের নামাজ আদায়ের মাধ্যমে জেলা এজতেমার পরিসমাপ্তি ঘটবে বলে জানান তাবলীগ জামাতের জেলা আমীর মো: হারুন উর রশিদ।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed