মহিপাল ফ্লাইওভার উদ্বোধন ৪ জানুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক : ১৮১ কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।
আগামী ৪ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগ ২০১৫ সালে এ প্রকল্পের কাজ শুরু করে এবং এর নির্মাণ কাজের দায়িত্বে ছিল বাংলাদেশ সেনা বাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন লিমিটেড।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৬৯০ মিটার দৈর্ঘ্য ও ২৪.৬২ মিটার প্রশস্ততা সম্পন্ন ছিল এ ফ্লাইওভারটি। এতে রয়েছে ২০টি পিলার, ১৩২টি গার্ডার এবং সড়কের ২ পার্শ্বে ২ হাজার ২১০ মিটার দৈর্ঘ্য সম্পন্ন পাকাস ড্রেন। ১ হাজার ৩৭০ মিটার দৈঘ্য সম্পন্ন সার্ভিস রোড, যার প্রস্থ ৭.৫ মিটার, ১১টি স্প্যান।
সড়ক বিভাগ জানায়, ফ্লাইওভারটি উদ্বোধন হলে এ স্থানে বিরাজমান যানজট নিরসন হবে। ফলে ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী-লক্ষিপুর, চাঁদপুর, সিলেট ও পার্বত্য জেলা সমূহে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন যানজটের কবল থেকে মুক্তি পাবে।-বাসস
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed