প্রধানমন্ত্রীর সহযোগীতা চান নূতন
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলা সিনেমার এক সময়ে দাপুটে অভিনেত্রী ছিলেন চিত্রনায়িকা নূতন। তবে এবার মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন এই ঢালিউড অভিনেত্রী। তিনি নিজেই এর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও সহযোগিতা চেয়েছেন।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানে নূতন প্রামাণ্যচিত্র নির্মাণের কথা সবাইকে জানান। নূতন বলেন, ‘যুদ্ধের সময় ভাতের ফেন খেয়ে থেকেছি। কষ্ট করেছি। অনেক কষ্ট করে আমি শিল্পী হয়েছি। নিজের চোখে অনেক কিছুই দেখেছি। অনেক মুক্তিযোদ্ধার অবহেলিত জীবনের কথা আমি জানি। এই সময়ে এসে আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চাই।’
নূতন বলেন, উপস্থিত মাননীয় মন্ত্রীর মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার এই প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা চাই। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই সহযোগিতা দেবেন। আমি আমার অনেকদিনের সেই স্বপ্নটা পূরণ করতে চাই।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
১৯৭০ সালের গোলাম মুস্তফা মেহমুদ পরিচালিত ‘প্রভাত’ সিনেমার মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার। এরপর জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১জন’ ছবিতে কাজ করেছেন নূতন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed