হবিগঞ্জে পিকআপ ভ্যানসহ ১৫০ কেজি গাজা জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ ১৫০ কেজি গাজা জব্দ করেছে।
মঙ্গলবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, বিজিবির অভিযান আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪ পিকআপ ভ্যানসহ গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে জানান বিজিরি এই কর্মকর্তা।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed