হবিগঞ্জে হত্যা মামলায় ৩২ আসামী কারাগারে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সাবেক এক ইউনিয়ন পরিষদের সদস্যকে হত্যার মামলায় ৩২ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আসামিরা হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় শিবপাশা গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়। ওই সময় টেঁটাবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুরুল আমিন। এছাড়া আহত হন আরো বেশ কয়েকজন।নিহতের ছোট ভাই জাহানুর মিয়া বাদী হয়ে ৭০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed