Main Menu

একনেকে ১৬টি প্রকল্প অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে । এতে মোট ব্যয় হবে ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আজকের উপস্থাপিত ১৬টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ১১ হাজার ৮৭০ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৩০০ কোটি ৩৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৮৩৯ কোটি ৪২ লাখ টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed