সৌদি আরবে আড়াই লক্ষাধিক প্রবাসী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক : সৌদি আরবে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে ২ লাখ ৬৪ হাজার ২৪৫ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৫৬ হাজার ৮৯৯ প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, গত ১৫ নভেম্বর থেকে পরিচালিত সমন্বিত এ অভিযানে ২৫ ডিসেম্বর পর্যন্ত অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক লাখ ৪২ হাজার ৮৬৯ জনকে, শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৮৭ হাজার ৪৮৭ এবং সীমান্তসংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ৩৩ হাজার ৮৮৯ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হন ৩ হাজার ৩২১ জন।
গ্রেফতারকৃতদের মধ্যে ৭৩ শতাংশ ইয়েমেনের, ২৫ শতাংশ ইথিওপিয়া ও ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
আইন লঙ্ঘনকারীদের যানবাহন সুবিধা ও আশ্রয় দেয়ার অভিযোগে ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী ৩৯ হাজার ৪২২ জনের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থাগ্রহণ করেছে কর্তৃপক্ষ।
ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর জন্য ৩৭ হাজার ৫০৬ জনের বিষয়টি নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৫৬ হাজার ৮৯৯ প্রবাসীকে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed